Logo
শিরোনাম

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

প্রকাশিত:মঙ্গলবার ০৬ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২১৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত এক অটোরিকশার তিন যাত্রী নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে লাকসাম-নোয়াখালী রেললাইনের খিলার তুঘুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার সকালে নোয়খালী থেকে লাকসামগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি তুঘুরিয়া এলাকা অতিক্রম করার সময় রেললাইনের ওপর আটকে থাকা একটি সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজির তিন যাত্রী নিহত এবং অন্য ২ যাত্রী গুরুতর আহত হন।

আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ওসি জানান, তুঘুরিয়া এলাকার লেভেলক্রসিংটি অরক্ষিত ছিলো।


আরও খবর