Logo
শিরোনাম

কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় নিহত ২

প্রকাশিত:বুধবার ০৬ অক্টোবর ২০২১ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ১৯৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কুমিল্লা কাভার্ডভ্যান চাপায় অটোরিকশা চালকসহ দুজন নিহত হয়েছেন। বুধবার সকালে সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাটপারা মোরে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন। নিহতরা হলেন, উপজেলার বাটপারা গ্রামের হানিছ মিয়ার ছেলে মো. জামিন মিয়া ও একই গ্রামের লাল মিয়ার ছেলে অটোরিকশাচালক ফুজাল মিয়া।

বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ উপজেলা থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান, চট্টগ্রাম থেকে কাভার্ডভ্যানটি কুমিল্লায় যাচ্ছিল। পথে উপজেলার সুয়াগাজী বাটপারা মোরে ওই অটোরিকশাকে চাপা দেয় কাভার্ডভ্যানটি।

এতে ঘটনাস্থলে অটোরিকশাচালক ও এক পথচারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন একজন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান ওসি।


আরও খবর