Logo
শিরোনাম

কুমিল্লায় ৯ বছরের শিশুকে ধর্ষণের পর খুন

প্রকাশিত:বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ২৩৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কুমিল্লা বরুড়া উপজেলায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের পর খুনের অভিযোগ উঠেছে।

বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ভাউকসার ইউনিয়নের গজারিয়া পূর্ব কলনীপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা সন্দেহের ভিত্তিতে পূর্ব গজারিয়া এলাকার মৃত মনোহর আলীর ছেলে জসিমকে আটক করে। পরে স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড মেম্বার সফিকুর রহমান এসে জসিমকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অফিসে নিয়ে গেলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, জসিম দুপুরের দিকে ওই শিশুকে দোকান থেকে চিপস কিনে দেয় এবং কয়েকজন জসিমকে ওই শিশুর সঙ্গে কথা বলতে দেখেছেন।

নিহতের ফুফাতো ভাই বলেন, আমার বোন তৃতীয় শ্রেণিতে পড়ত। পরীক্ষা শেষে পাশের গ্রাম পূর্ব গজারিয়ায় তার খালার বাড়িতে যায়। পরে বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার পর পূর্ব গজারিয়া কলনীপাড়া বাশমোড়ার পাশে আমার বোনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

বরুড়া উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার বলেন, স্থানীয় সূত্রে খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে সিআইডি টিমও উপস্থিত হয়েছে। স্থানীয়রা সন্দেহের ভিত্তিতে জসিম নামের একজনকে আটক করেছে। তিনি এখন পুলিশ হেফাজতে আছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।


আরও খবর

কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন

শনিবার ১১ ফেব্রুয়ারি ২০২৩