
কুমিল্লার মন্দির ভাঙচুরের ঘটনার মামলায় ১৭ জনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার (৩ নভেম্বর) কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক চন্দন কান্তি নাথ তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ১৭ আসামিকে হাজিরে করে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করেন। কুমিল্লার কোর্ট পরিদর্শক সালাউদ্দিন আল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর নগরীর নানুয়ার
দীঘিরপাড় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় কুমিল্লা নগরের কয়েকটি পূজামণ্ডপে হামলা,
ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া জেলার সদর দক্ষিণ ও দাউদকান্দির দুটি মণ্ডপে
হামলা হয়। এর জেরে চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালীর চৌমুহনী, রংপুরের পীরগঞ্জসহ দেশের
বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে।

