Logo
শিরোনাম

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত:মঙ্গলবার ৩১ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ২৪০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কয়লা বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক অটো চালক নিহত হয়েছে। সোমবার বিকেলে ভুরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জামাল হোসেন (৩৫)। তিনি উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়ার ঘুন্টিঘর এলাকার নুরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে ভুরুঙ্গামারী থেকে অটো রিকশা নিয়ে বাড়ি ফিরছিল জামাল হোসেন। এসময় ঘুন্টিঘর এলাকায় এসে অটোরিক্সাটি পৌঁছলে সোনাহাট স্থলবন্দর থেকে কয়লা বোঝাই একটি ট্রাক অটো রিক্সাটিকে চাপা দেয়। এতে প্রায় ২০০ গজ দূরে গিয়ে তার শরীর ছিটকে পড়ে এবং চালক জামালের হাতসহ শরীরের একাংশ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান। ভুরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আজহার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।


আরও খবর

শীতে কাঁপছে কুড়িগ্রাম

বুধবার ১৮ জানুয়ারি ২০২৩