Logo
শিরোনাম

কঠোর লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া বেরিয়ে গ্রেফতার ১৪ জন

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ জুলাই ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৩১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কঠোর লকডাউনের প্রথম দিনে রাজধানীর সড়কের মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে আছে, চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে থাকতে দিচ্ছেন না তারা।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ সকাল থেকে সারা দেশে শুরু হয়েছে কঠোর লকডাউন। আগেই নির্দেশনা ছিল লকডাউনে অপ্রয়োজনে বের হওয়া যাবে না। জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়ায় বৃহস্পতিবার রাজধানীর রমনা, মোহাম্মদপুর ও শাহবাগ এলাকা থেকে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রমনা বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার হারুন অর রশীদ বলন, অপ্রয়োজনে ঘোরাফেরা করায় সকালে রমনা এলাকায় দুজন এবং শাহবাগ মোড় থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।


আরও খবর