
লকডাউনের প্রথমদিন
কেমন যাচ্ছে, তা দেখতে অকারণে বাইরে বের হওয়ায় মিরপুর এলাকা থেকে শতাধিক ব্যক্তিকে
আটক করেছে পুলিশ। এছাড়া একই সময় অর্ধশতাধিক যানবাহনকে মামলা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার
(১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ কমিশনার (ডিসি) আ স
ম মাহাতাব উদ্দিন বলেন, আমাদের প্রতিটি থানার পুলিশ সদস্যরা মিরপুরের বিভিন্ন এলাকায়
অভিযান পরিচালনা করছেন। কোনো যৌক্তিক কারণ ছাড়া ঘরের বাইরে আসায় শতাধিক ব্যক্তিকে আটক
করা হয়েছে।
এছাড়া, কিছু যানবাহন
আটকানো হয়েছে। সরকারের নির্দেশনা বাস্তবায়নে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার সকাল
থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মিরপুর, গাবতলী, টেকনিক্যাল, শাহআলী, পল্লবী, মিরপুর,
কাফরুলসহ বিভিন্ন এলাকায় দু’জন ম্যাজিস্ট্রেটের
নেতৃত্বে এ অভিযান চালাচ্ছে পুলিশ।

