Logo
শিরোনাম

‘কসাই’ ছবি মুক্তিতে আপত্তি

প্রকাশিত:বৃহস্পতিবার ০৩ জুন ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৬৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কসাই ছবির মাধ্যমে দর্শকের সামনে এসেছেন নতুন নায়িকা প্রিয়মনি। তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক নিরব। তবে ছবিটি প্রেক্ষাগৃহে নয়। গেলো ঈদে একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়।

এবার সিনেমা হলে মুক্তির অপেক্ষায় অনন্য মামুন পরিচালিত কসাই। কিন্তু ছবিটি সেন্সর বোর্ডে জমা দিলে কিছু দৃশ্য ও সংলাপে আপত্তি জানানো হয়।

জানা গেছে, গেলো ১৬ মার্চ সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে সেগুলো সংশোধনের কথা বলেন।

সূত্রমতে জানা যায়, এরপর ছবিটি সংশোধন করে পুনরায় সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে। বর্তমানে ছবিটি পর্যবেক্ষণে রয়েছে। যদিও এর প্রদর্শনের তারিখ এখনো ঠিক হয়নি। তবে আগামী সপ্তাহে ছবিটি দেখবে সেন্সর বোর্ড।

নিউজ ট্যাগ: নায়িকা প্রিয়মনি

আরও খবর