Logo
শিরোনাম

করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ

প্রকাশিত:মঙ্গলবার ১৫ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১২৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) দেশটির তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী এর আগে ২০২০ সালের জুনে এবং চলতি বছরের জানুয়ারিতে দুই দফায় করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার (১৪ নভেম্বর) লন্ডন থেকে দেশে ফিরেন শাহবাজ শরিফ। সেখানে তার বড় ভাই ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাত করেন। অসুস্থতার কারণে তিনি দুইবার সফর বাড়িয়েছেন। বিমানবন্দর ছাড়ার ঠিক আগে প্রধানমন্ত্রী শরিফের হালকা জ্বর দেখা দিলে পরিবারের সদস্যরা তাকে ভ্রমণ না করার পরামর্শ দেয়।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী মিশরে কপ-২৭ সম্মেলনে যোগ দেন। সেখান থেকে তিনি পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)র কয়েকজন সিনিয়র নেতাসহ লন্ডন সফর করেন।


আরও খবর