Logo
শিরোনাম

করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

প্রকাশিত:বুধবার ০৫ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:বুধবার ১৬ আগস্ট ২০২৩ | ১২৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ভাইরাসে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৯০ জন।

একই সময়ে দেশে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮৯২ জন। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জন।

বুধবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বুধবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৩০২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ২৫১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ২০ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের সবাই নারী। তাদের মধ্যে ঢাকায় ২ ও রাজশাহী বিভাগে একজন মারা গেছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

নিউজ ট্যাগ: করোনাভাইরাস

আরও খবর