Logo
শিরোনাম

করোনায় মৃত্যু বাড়ল, শনাক্ত ৮ হাজারের বেশি

প্রকাশিত:শনিবার ০৫ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৫০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে।  তাদের মধ্যে ২৫ জনই ঢাকা বিভাগের। এ নিয়ে দেশে এ পর্যন্ত  ২৮ হাজার ৫৬০ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ৩৫ হাজার ৭৪ জনের নমুনা পরীক্ষায় ৮ হাজার ৩৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ৮৩ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৮ লাখ ৫৩ হাজার ১৮৭ জন।

শনিবার (৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে জানানো হয়, একই সময়ে দেশে নতুন করে সুস্থ হয়েছেন ৭ হাজার ১৭ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৯৪ হাজার ৩৯১ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৬ জনের মধ্যে ২১ জন পুরুষ ও ১৫ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে সাতজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।

তাদের মধ্যে ঢাকা বিভাগের ২৫ জন, চট্টগ্রাম বিভাগের দুইজন, রাজশাহী বিভাগের একজন, খুলনা বিভাগের তিনজন, সিলেট বিভাগে একজন, রংপুর বিভাগের দুইজন ও ময়মনসিংহ বিভাগের দুইজন রয়েছেন।


আরও খবর