
গত ২৪ ঘণ্টায়
দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ৭৩৭
জন। আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক
এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা
হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৩ হাজার
৭১৯ জন।
২৪ ঘণ্টায় ৪ হাজার
৮২৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৭৮১টি নমুনা। পরীক্ষার বিপরীতে
শনাক্তের হার ১৫ দশমিক ৪২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩
দশমিক ৬১ শতাংশ।
২০২০ সালের ৮
মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ
দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন
সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

