Logo
শিরোনাম

করোনায় দেশে আরও ১৩ মৃত্যু, শনাক্ত ৩৯৬

প্রকাশিত:মঙ্গলবার ১৬ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ২৪৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ২৯৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৯৬ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৪১ হাজার ৪৩৪ জন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৭৫১ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৮ হাজার ৬২১ জন।

এর আগে রবিবার (১৫ ফেব্রুয়ারি) দেশে আরও ৪৪৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১১ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৯৬ লাখ ৭০ হাজার ৪৭৩ জন এবং মৃত্যু হয়েছে ২৪ লাখ ১৮ হাজার ২৫০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ কোটি ৪২ লাখ ৫ হাজার ৮৯ জন।


আরও খবর