Logo
শিরোনাম

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৬৭৪

প্রকাশিত:সোমবার ০৩ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩ | ১২৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬৭৪ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ১৪০ জনে। একই সময়ে করোনায় চারজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৮১ জনে।

সোমবার (৩ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৭৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৯৮০টি নমুনা। পরীক্ষার বিপরীতে  শনাক্তের হার ৩ দশমিক ৩৭ শতাংশে। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ২ জন ঢাকা বিভাগের। রাজশাহী ও খুলনায় একজন করে মারা গেছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।

নিউজ ট্যাগ: করোনাভাইরাস

আরও খবর