Logo
শিরোনাম

করোনায় আরও পাঁচ জনের মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ১১ মার্চ ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৫০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ২৫৭ জন। এর আগে গতকাল (বৃহস্পতিবার) ৩ জনের মৃত্যু এবং ৩২৭ জন আক্রান্ত হয়েছিলেন।

শুক্রবার (১১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৬০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৮০১টি নমুনা। এরমধ্যে ৫ জনের মৃত্যু এবং ২৫৭ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ২ হাজার ৩৯৯ জন।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৪৯ হাজার ৫৫ জন। মৃত্যু হয়েছেন ২৯ হাজার ১০৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ লাখ ৫৭ হাজার ৭৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৮৬ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের ১৪ দশমিক ৩২ শতাংশ।

নতুন মারা যাওয়া ৫ পুরুষই ঢাকা বিভাগের।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।


আরও খবর