Logo
শিরোনাম

করোনায় আরও ৮৮ জনের মৃত্যু

প্রকাশিত:বৃহস্পতিবার ২৯ এপ্রিল ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৪২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৩৯৩ জনের।

করোনাভাইরাস নিয়ে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও উল্লেখ করা হয়, এ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৭৮২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৭৭ হাজার ১০১ জন।

করোনাভাইরাস নিয়ে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৯৬ জন এবং মারা গেছেন ২ লাখ ৪ হাজার ৮১২ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল এখন পর্যন্ত করোনায় এক কোটি ৪৫ লাখ ২৩ হাজার ৮০৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৩৪৩ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫ লাখ ৬৫ হাজার ৮৫২ জন। মারা গেছেন এক লাখ ৩ হাজার ৯১৮ জন।

আক্রান্তের দিক থেকে রাশিয়া রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৭ লাখ ৮৭ হাজার ২৭৩ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৯ হাজার ৩৬৭ জন।

এদিকে আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।


আরও খবর