Logo
শিরোনাম

করোনায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ৭৫৯

প্রকাশিত:শনিবার ২৬ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৩৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৯ হাজার ২৪ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ১৮ হাজার ৩০৫ জনের নমুনা পরীক্ষায় ৭৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ১৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৪১ হাজার ৮১৬ জন।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৪৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৮ লাখ ৪২৫ জন।

নতুন মারা যাওয়া ৮ জনের মধ্যে পাঁচজন পুরুষ ও ছয়জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন  রয়েছেন।

তাদের মধ্যে দুইজন ঢাকা বিভাগের, তিনজন চট্টগ্রাম বিভাগের, একজন খুলনা বিভাগের ও দুইজন রংপুর বিভাগের  বাসিন্দা।


আরও খবর