Logo
শিরোনাম

করোনায় আরও ১৫৯ জনের মৃত্যু

প্রকাশিত:বৃহস্পতিবার ১৯ আগস্ট ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ অক্টোবর ২০২৩ | ১৫১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ২৪ হাজার ৮৭৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫৬৬ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৪৭ হাজার ২১০ জনে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

নিউজ ট্যাগ: করোনাভাইরাস

আরও খবর