Logo
শিরোনাম

করোনায় আরও ১২০ জনের মৃত্যু

প্রকাশিত:শনিবার ২১ আগস্ট ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ২০৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পঞ্চাশ দিন পর দেশে করোনায় দৈনিক মৃত্যু একশো ত্রিশের নিচে নেমে এসেছে। গত একদিনে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১২০ জন। এর আগে গত ২ জুলাই সারাদেশে ১৩২ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এছাড়া একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৯৯১ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২০ জনকে নিয়ে দেশে ভাইরাসটিতে মোট ২৪ হাজার ১৪৩ জন মৃত্যুবরণ করলেন। একই সময়ে নতুন শনাক্ত হওয়া তিন হাজার ৯৯১ জনকে নিয়ে দেশে সরকারি হিসেবে এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন সাত হাজার ৬৬৬ জন। তাদের নিয়ে দেশে মোট সুস্থ হলেন ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন।

শনিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৩ হাজার ৪৯৩টি আর নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৮৮২টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৬ লাখ ১৭ হাজার ৮২৮টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৬৩ লাখ ৮২ হাজার ৪৫৯টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ২২ লাখ ৩৫ হাজার ৩৬৯টি।

গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৭১ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৩ দশমিক শূন্য দুই শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৩ শতাংশ।


আরও খবর