Logo
শিরোনাম

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২৭, শনাক্ত ৮৩৫

প্রকাশিত:রবিবার ০৩ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ২০৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৮৩৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত হলেন ৫ লাখ ১৬ হাজার ১৯ জন। রবিবার (৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টানা ৮ মাস পর গতকাল শনিবার (২ জানুয়ারি) সর্বনিম্ন ৬৮৪ জন শনাক্ত হয়েছিলেন। অর্থাৎ দ্বিতীয় দিনের মতো আজ এক হাজারের কম রোগী শনাক্ত হলেন।

রবিবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৭ জনের মৃত্যু হয়েছে, এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ হাজার ৬২৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৭৮ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৫৯৮ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৮৬৭টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৯২৫টি। এখন পর্যন্ত ৩২ লাখ ৬০ হাজার ৩২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭ দশমিক ৬৪ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্ত ১৫ দশমিক ৮৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৮৯ দশমিক ২৬ শতাংশ এবং মৃত্যু হার এক দশমিক ৪৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১৬ জন পুরুষ এবং ১১ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৫ হাজার ৭৯৭ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ৮২৯ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়াদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন রয়েছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা বিভাগে একজন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে রয়েছেন।


আরও খবর