Logo
শিরোনাম

করোনার উপসর্গ নিয়ে পরীমণি হাসপাতালে

প্রকাশিত:বৃহস্পতিবার ২৭ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২২ আগস্ট ২০২৩ | ২০৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ফের অসুস্থ হয়ে পড়েছেন চিত্রনায়িকা পরীমণি। তাকে ভর্তি করানো হয়েছে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন নায়িকা নিজেই। তার সঙ্গে স্বামী শরিফুল রাজও রয়েছেন।

জানা গেছে, গত মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে গাজীপুরের শালনায় গিয়েছিলেন পরীমণি। উদ্দেশ্য- মা সিনেমার শুটিংয়ে অংশ নেওয়া। পরদিন সকাল থেকেই শুটিং শুরুর কথা। কিন্তু এর আগেই অসুস্থ হয়ে পড়েন নায়িকা। তার মধ্যে করোনার উপসর্গ তথা জ্বর, কাশি দেখা দেয়।

গত ১০ জানুয়ারি হঠাৎ করেই মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন পরীমণি। সেই সঙ্গে জানান, তিনি ও অভিনেতা শরিফুল রাজ বিয়ে করেছেন। গত বছরের ১৭ অক্টোবর ছোট চুপিসারে বিয়ে সারেন তারা। এরপর গত ২২ জানুয়ারি দুই পরিবারের উপস্থিতিতে বড় আয়োজনে আবারও বিয়ে করেন রাজপরী।

অন্তঃসত্ত্বা হওয়ার কারণে আগামী দেড় বছর কাজ থেকে বিরতি দেবেন বলে জানান পরী। তবে তার হাতে মাপ্রীতিলতা সিনেমার কাজ রয়েছে। তাই সিদ্ধান্ত নেন, এগুলো সম্পন্ন করেই বিরতি নেবেন। সেই লক্ষ্যে মা-এর শুটিংয়ে ছুটে যান। কিন্তু এর মধ্যেই আবার শারীরিক অসুস্থতার হানা।


আরও খবর