Logo
শিরোনাম

করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ মার্চ ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ১৯৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনাভাইরাসের টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (০৪ মার্চ) তিনি করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন বলে জানান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

গত ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন নার্সকে টিকা দেয়ার মাধ্যমে দেশে করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৭ ফেব্রুয়ারি সারাদেশে শুরু হয় ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকাদান। প্রত্যেককে এই টিকার দুটি ডোজ দেয়া হচ্ছে।


আরও খবর