Logo
শিরোনাম

করোনার চোখ রাঙানিতে ভেস্তে গেল দীপিকার জন্মদিন উৎসব

প্রকাশিত:বুধবার ০৫ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৫৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কথা ছিল, দীপিকা পাড়ুকোনের জন্মদিনে মুক্তি পাবে তাঁর নতুন ছবি গহরাইয়াঁ-র প্রচার ঝলক। আর সেই অনুষ্ঠানেই অভিনেত্রীর বিশেষ দিন উদযাপন করা হবে। কিন্তু করোনার চোখ রাঙানিতে আপাতত সে সব কিছুই হচ্ছে না। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে পিছিয়ে দেওয়া হয়েছে প্রচার ঝলক প্রকাশের দিন। সহকর্মী এবং বন্ধুদের নিয়ে হইহুল্লোড় করার পরিকল্পনাও গেল ভেস্তে। তাই বলে কি জন্মদিনে কিছুই করবেন না মস্তানি?

সংবাদমাধ্যম সূত্রে খবর, লাইট-অ্যাকশন-ক্যামেরা-র থেকে দূরে স্বামী রণবীর সিংহের সঙ্গে একান্তে ছুটি কাটাতে মলদ্বীপ পাড়ি দিচ্ছেন দীপিকা। শহরের শোরগোল থেকে দূরে আপাতত কয়েক দিন সেখানেই থাকবেন তারকা দম্পতি।

শকুন বাত্রা পরিচালিত গহরাইয়াঁ ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল অ্যামাজন প্রাইমে। একদম গোড়া থেকেই এই ছবিকে ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসার পরিকল্পনা ছিল নির্মাতাদের। বর্তমান পরিস্থিতিতে যখন বেশ কিছু বড় বাজেটের ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না, তখন পিছিয়ে গিয়েছে গহরাইয়াঁ-র মুক্তিও। ১১ ফেব্রুয়ারি ওটিটি-তে আসবে এই ছবি। সেখানে দীপিকা ছাড়াও দেখা যাবে নাসিরুদ্দিন শাহ, রজত কপূর, সিদ্ধান্ত কপূর এবং অনন্যা পাণ্ডের মতো তারকাদের।


আরও খবর