Logo
শিরোনাম

করোনা নিয়ন্ত্রণে আছে বলেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত:সোমবার ১৩ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৫৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা নিয়ন্ত্রণে সাফল্য লাভ করেছে বাংলাদেশ। বিশ্বের অনেক দেশ যা পারেনি। এমনকি ভারত, আমেরিকা ও যুক্তরাজ্যও করোনা নিয়ন্ত্রণ করতে করতে পারেনি।

রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নব নিয়োগকৃত জুনিয়র কনসালটেন্টদের (অ্যানেস্থেসিওলজী) অরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে এখন করোনা নিয়ন্ত্রণে আছে। কোনো জাদুতে এটা হয়নি। চিকিৎসক ও সবার সম্মিলিত প্রচেষ্টায় তা সম্ভব হয়েছে। তবে যেকোনো সময় করোনা বাড়তে পারে। এজন্য আমাদের সচেতন থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।'

তিনি বলেন, 'দেশে করোনা নিয়ন্ত্রণ আছে বলেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হয়েছে। করোনা নিয়ন্ত্রণ আছে বলেই আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো আছে।

মন্ত্রী বলেন, দেশে টিকার সংকট হবে না। এ মাসে দেড় কোটি টিকা আসবে। এছাড়া অ্যানেস্থেসিওলজি নতুন নিয়োগ দ্রুত দেওয়া হয়েছে। আগামীতেও তা অব্যাহত থাকবে। এ সংকট থাকবে না।


আরও খবর