
দেশে গত ২৪ ঘণ্টায়
৮৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে
২০ লাখ ৩৫ হাজার ২৪০ জনে।
সোমবার স্বাস্থ্য
অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪২৩ জনই রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা
হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার
২ দশমিক ৪১ শতাংশ।
এ সময়ে করোনা
থেকে সুস্থ হয়েছেন ৩১৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮০ হাজার ৮২৪ জন।

