
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত
ও প্রাণহানির সংখ্যা বেড়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে
মারা গেছেন ৯ হাজার ৩৪৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে ২ হাজার ২৫৪ জন।
এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪১ লাখ ৯২ হাজার ৯৭৮ জনে।
আর এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন
৫ লাখ ৭২ হাজার ২৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে এক
লাখ ৩৯ হাজার ৫৬৩ জন। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে
দাঁড়িয়েছে ১৯ কোটি ৫৯ লাখ ৮০ হাজার ২০৩ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ কোটি ৭৬ লাখ
৫৬ হাজার ৫৪৮ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান
রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে বুধবার (২৮ জুলাই) সকালে এই তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী,
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে।
তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৫৩ লাখ ৫৩ হাজার
৯২৩ জন আর মারা গেছেন ৬ লাখ ২৭ হাজার ৩৫১ জন।
করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে
রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি
১৪ লাখ ৮৩ হাজার ৪১১ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ২২ হাজার ৫৪ জনের।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের
দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত
রোগী ১ কোটি ৯৭ লাখ ৪৯ হাজার ৭৩ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৫১ হাজার ৯০৬ জনের।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি প্রাণহানির
ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত
হয়ে মারা গেছেন ২ হাজার ৬৯ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার
২০৩ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩২ লাখ ৩৯ হাজার
৯৩৬ জন এবং মৃত্যু হয়েছে ৮৬ হাজার ৮৩৫ জনের।
এখন পর্যন্ত ফ্রান্সে ৬০ লাখ ২৬ হাজার
১১৫ জন, রাশিয়ায় ৬১ লাখ ৭২ হাজার ৮১৫ জন, যুক্তরাজ্যে ৫৭ লাখ ৪৫ হাজার ৮২৬ জন, ইতালিতে
৪৩ লাখ ২৫ হাজার ৪৬ জন, তুরস্কে ৫৬ লাখ ৩৮ হাজার ১৭৮ জন, স্পেনে ৪৩ লাখ ৬৮ হাজার ৪৫৩
জন, জার্মানিতে ৩৭ লাখ ৬৬ হাজার ৪৮২ জন এবং মেক্সিকোতে ২৭ লাখ ৫৪ হাজার ৪৩৮ জন করোনায়
আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত
ফ্রান্সে এক লাখ ১১ হাজার ৬৯৫ জন, রাশিয়ায় এক লাখ ৫৫ হাজার ৩৮০ জন, যুক্তরাজ্যে এক
লাখ ২৯ হাজার ৩০৩ জন, ইতালিতে এক লাখ ২৭ হাজার ৯৯৫ জন, তুরস্কে ৫১ হাজার ৪৮ জন, স্পেনে
৮১ হাজার ৩২৩ জন, জার্মানিতে ৯২ হাজার ৭৮ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৩৮ হাজার ৫৯৫ জন
মারা গেছেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

