
করোনার তৃতীয় স্ফীতিতে আক্রান্ত হচ্ছেন একের পর এক তারকা। এ বার করোনা
আক্রান্ত হলেন কাজল। অভিনেতা নিজেই অনুরাগীদের সেই খবর দিলেন।
তবে আক্রান্ত হওয়ার খবরটি ভিন্নভাবে দিয়েছেন তিনি। সাধারণভাবে কোনো লেখা
বা নিজের ছবি দিয়ে নয়, বরং মেয়ে নাইসার ছবি পোস্ট করে কাজল জানিয়েছেন, তিনি করোনা পজিটিভ।
ছবির ক্যাপশনে এই তারকা লেখেন, আমি পজিটিভ হয়েছি। কিন্তু আমি সত্যিই
চাই না আমার লাল ফোলা নাক কেউ দেখুক, তাই পৃথিবীর সবচেয়ে এই সুন্দর হাসি থাকুক।
বলিউড অভিনেতা ব্যস্ত ছিলেন তাঁর আগামী ছবির কাজে। আপাতত ‘দ্য লাস্ট হুরেই’ ছবিতে তাঁর শুটিং
বন্ধ থাকছে বলে খবর। অভিনেতার মেয়ে পড়াশোনা সূত্রে রয়েছেন সিঙ্গাপুরে। কাজলের স্বামী
অজয়ও করোনা আক্রান্ত কি না তা অবশ্য জানা যায়নি। কাজলের ইনস্টা পোস্টে মন্তব্য করেছেন
তাঁর অনুরাগীরা। সবাই দ্রুত তনুজা-তনয়ার সু্স্থতা কামনা করেছেন। পোস্টে মন্তব্য করেছেন
প্রিয়ঙ্কা চোপড়াও। তবে তিনি লিখেছেন নিয়াশাকে অপরূপ সুন্দর লাগছে।

