Logo
শিরোনাম

করোনা আক্রান্ত জন আব্রাহাম এবং তাঁর স্ত্রী

প্রকাশিত:সোমবার ০৩ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:বুধবার ০২ আগস্ট ২০২৩ | ১১০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনা আক্রান্ত জন আব্রাহাম এবং তাঁর স্ত্রী প্রিয়া রুঞ্চল। একটি বিবৃতি জারি করে অসুস্থতার কথা জানিয়েছেন অভিনেতা।

লিখেছেন, তিন দিন আগে এমন এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলাম যিনি পরে কোভিড আক্রান্ত হয়েছিলেন। আমি এবং পিয়া এখন কোভিড পজিটিভ। আমরা বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। তাই কারও সংস্পর্শে আসিনি। আমরা দুজনেই টিকাপ্রাপ্ত এবং আমাদের কিছু মৃদু উপসর্গ রয়েছে। আপনারা সকলে সুস্থ থাকুন। মাস্ক পরুন।

দিন কয়েক আগেই ইনস্টাগ্রামের সব পোস্ট মুছে দিয়ে চর্চায় এসেছিলেন জন। পরে জানা যায়, নতুন ছবি অ্যাটাক-এর টিজার মুক্তির জন্য সেই পদক্ষেপ করেছিলেন অভিনেতা। রাকুলপ্রীত সিংহ এবং জ্যাকলিন ফার্নান্ডেজও অভিনয় করেছেন এই ছবিতে।

শোনা গিয়েছিল, ২৮ জানুয়ারি প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পাবে। তবে দেশ জুড়ে করোনা উদ্বেগের মাঝে আদৌ তা হবে কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। বর্তমান জার্সি, আরআরআর-এর মতো বড় বাজেটের ছবিগুলির মুক্তিও আপাতত স্থগিত।

নিউজ ট্যাগ: জন আব্রাহাম

আরও খবর