
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪
ঘণ্টায় মারা গেছেন আরও ১৩৪ জন। এ নিয়ে টানা সপ্তম দিনের মতো দেশে করোনায় আক্রান্ত হয়ে
মৃত্যু একশ’র ওপরে। শনিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে
পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে, গত ১ জুলাই দেশে করোনার ইতিহাসে
সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়। এর পর গতকাল ২ জুলাই ১৩২ জন, ২৭ জুন ১১৯ জন, ৩০ জুন ১১৫
জন, ২৯ জুন ১১২ জন আর ২৮ জুন ১০৪ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (৩ জুলাই) করোনাভাইরাসে আক্রান্ত
ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুসারে বিশ্বে
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ কোটি ৩৯ লাখ ২৭ হাজার ৭৫ জন। আর এ ভাইরাসে
আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ লাখ ৮১ হাজার ৬৫০ জনে। এর মধ্যে সুস্থ
হয়েছেন ১৬ কোটি ৮৩ লাখ ৩৪ হাজার ৭৯৫ জন।

