Logo
শিরোনাম

কৌশানির ছবিতে নেতিবাচক মন্তব্যের ছড়াছড়ি

প্রকাশিত:বুধবার ২৭ এপ্রিল ২০২২ | হালনাগাদ:সোমবার ৩০ অক্টোবর ২০২৩ | ২০৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কলকাতার এই প্রজন্মের নায়িকা কৌশানি মুখার্জি। আত্মপ্রকাশ করেছেন সবে ছয় বছর। এরইমধ্যে নিজের অবস্থান পাকা করে নিয়েছেন। কলকাতার পাশাপাশি কাজ করেছেন বাংলাদেশের সিনেমাতেও। সিনেমায় চরিত্রের প্রয়োজনে বিভিন্ন রূপে হাজির হন। তবে সোশ্যাল মিডিয়ায় কৌশানি অনেকখানি খোলামেলা আর সাহসী। প্রতিনিয়ত আবেদনময়ী ছবি শেয়ার করে ভক্তদের মাতিয়ে রাখেন। আবার সেসব ছবির জন্য নিন্দাও সহ্য করতে হয় নেটিজেনদের।

ফের একই ঘটনা ঘটল। মঙ্গলবার (২৬ এপ্রিল) ফেসবুকে দুটি নতুন ছবি পোস্ট করেন কৌশানি। যেখানে তাকে একটি শর্ট গাউনে দেখা গেছে। আবেদনময়ী ভঙ্গিমায় অভিনেত্রী বসে আছেন একটি চেয়ারে। ছবিতে কৌশানি দুই পা দুদিকে ছড়িয়ে সামনের দিকে কিছুটা ঝুঁকে রয়েছেন। এটাই হয়েছে বিপত্তির কারণ। সাধারণত হাই-কমোডে এমনভাবে বসে মানুষ। আর এই বিষয়ক মন্তব্যেই ভরে গেছে তার ছবির কমেন্ট বক্স।

তানজিল ইসলাম দুলাল নামের একজন লিখেছেন, কেউ একটু পানির বদনা এগিয়ে সাহায্য করুন, শিশির নামের একজন মন্তব্য করেছেন, এভাবেই কমোডে বসতে হয়, রকিবুল ইসলাম রতন নামে আরেক অনুসারী লিখেছেন, কী ব্যাপার টয়লেটের উপর বসে আছো নাকি?

এরকম অসংখ্য নেতিবাচক মন্তব্য জমা পড়েছে কৌশানির ছবিটির নিচে। তবে তিনি কোনো মন্তব্যেই প্রতিক্রিয়া জানাননি। কেননা এমন পরিস্থিতির মুখোমুখি তাকে প্রায়ই হতে হয়।

নিউজ ট্যাগ: কৌশানি মুখার্জি

আরও খবর