Logo
শিরোনাম

কোরআন অবমাননা, সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ অক্টোবর ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ২৩৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কুমিল্লায় পবিত্র কোরআন শরিফ অবমাননার ঘটনা উদ্দেশ্যমূলক বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একটি স্বার্থান্বেষী মহল গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে বলে মনে করেন তিনি।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ঘটনার পেছনে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে বের করা হবে। এ ঘটনায় যারা জড়িত তাদের সবাইকে আমরা অবশ্যই খুঁজে বের করব।


আরও খবর