Logo
শিরোনাম

কঙ্গোতে নৌকা ডুবে নিহত ৬০, নিখোঁজ শতাধিক

প্রকাশিত:মঙ্গলবার ১৬ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ২২৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি দেশটির পশ্চিমে মাই এনডোম্বে প্রদেশে কঙ্গো নদীতে ডুবে যায় বলে জানান দেশটির মানবিক বিষয় সম্পর্কিত মন্ত্রী স্টিভ এমবিকায়ি

কঙ্গোর পশ্চিমাঞ্চলীয় কঙ্গো নদীতে প্রায় ৭০০ যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক যাত্রী। জীবিত উদ্ধার করা হয়েছে আরও অন্তত ৩০০ জনকে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি দেশটির পশ্চিমে মাই এনডোম্বে প্রদেশে কঙ্গো নদীতে ডুবে যায় বলে জানান দেশটির মানবিক বিষয় সম্পর্কিত মন্ত্রী স্টিভ এমবিকায়ি।

মন্ত্রী আরও জানান, নৌকাটিতে প্রায় ৭০০ যাত্রী ছিল। তাদের মধ্য থেকে ৩০০ জনকে উদ্ধার করা হয়েছে। রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে নৌকাটি কিনশাসা থেকে এমবান্ডাকার দিকে রওনা হয়েছিল। ধারণা করা হচ্ছে, ঝুঁকিপূর্ণ নৌকা ব্যবহার করা এবং অতিরিক্ত যাত্রী ও মালামাল তোলার কারণে এ ঘটনা ঘটেছে। রাতের বেলা নৌকা চালনাও এই দুর্ঘটনার অন্যতম কারণ।

এছাড়া মানবিক বিষয় সম্পর্কিত মন্ত্রী স্টিভ এমবিকায়ি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজ ট্যাগ: কঙ্গো

আরও খবর