Logo
শিরোনাম

কমলাপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

প্রকাশিত:রবিবার ২৪ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ২৫৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর কমলাপুর এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। কমলাপুর বাস ডিপোর পাশে ওই পোশাক কারখানার ছয়তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট কাজ করছে।

আজ রবিবার (২৪ জানুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে এই আগুন লাগার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আজ শনিবার সকালে কমলাপুর এলাকায় ওই পোশাক কারখানার ছয় তলায় অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়েই ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

ডিউটি অফিসার এরশাদ আরো জানান, এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের পর এর কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।


আরও খবর