Logo
শিরোনাম

কমলাপুর রেলওয়ে স্টেশনে মালবাহী কন্টেইনারে আগুন

প্রকাশিত:রবিবার ০৮ মে ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৪১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কমলাপুর রেলওয়ে স্টেশনের ভেতরে একটি কন্টেইনারে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৭ মে) বিকেলের দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার দেওয়ান আজাদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কর্মীরা।

স্থানীয়ভাবে জানা গেছে, কমলাপুর স্টেশনের ভেতরে দাঁড়িয়ে থাকা একটি কন্টেইনারের হঠাৎ আগুন লেগে কালো ধোঁয়া বের হতে থাকে। এ সময় ট্রেনের যাত্রী ও সাধারণ লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। 


আরও খবর