Logo
শিরোনাম

কম বয়সি পুরুষদের প্রতি মহিলাদের কেন আকর্ষণ বাড়ছে

প্রকাশিত:বুধবার ১২ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৩৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সমীক্ষা বলছে, ৪০ ছুঁই ছুঁই মহিলাদের সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে তাঁদের প্রথম পছন্দ কম বয়সি পুরুষরা। জীবনের এই মধ্যবর্তী বয়সে এসে মহিলারা খোঁজেন এমন কাউকে যিনি অভিজ্ঞতায় নয়, তাঁকে সমৃদ্ধ করবে উছ্বাস আর উন্মাদনায়। সঙ্গীর হাত ধরে আরও এক বার ফিরে যাওয়া যাবে ফেলে আসা মুহূর্তের আছে। এগুলি ছাড়াও আরও কতগুলি কারণ সম্প্রতি একটি সমীক্ষায় উঠে এসছে।

আকর্ষণীয় দেহসৌষ্ঠব :

অল্পবয়সি পুরুষদের পেশিবহুলতা, সুদৃঢ় ব্যক্তিত্ব বয়সে বড় মহিলাদের আকর্ষণ করে বেশি। শারীরিক ঘনিষ্ঠতার ক্ষেত্রে বয়সে বড় নারীদের প্রথম পছন্দ কম বয়সিরা।

ভরপুর উদ্দীপনা :

যখন অসম বয়সি দুজন মানুষ শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছেন, অভিজ্ঞ সঙ্গীর সামনে স্বাভাবিক ভাবেই নিজেকে প্রমাণ করার একটা অকপট চেষ্টা থাকে। সেটা প্রতিফলিত হয় অল্পবয়সির উদ্দীপনায়।

মন মতো গড়ে নেওয়ায় সুযোগ :

বয়সে বড় এবং অভিজ্ঞ হওয়ার সুবাদে কম বয়সি সঙ্গীকে সম্পর্কের টানাপোড়েন, চড়াই-উতরাই নিয়ে নিজের মতো শেখানো যায়। এমনকি শারীরিক আমোদের নানা কলা কৌশল শিখিয়ে নেওয়ার সুযোগ থাকে। অধিকাংশ নারীরা যেটা পছন্দ করেন।

অহংকে বাড়িয়ে দেয় :

নিজের থেকে কম বয়সি পুরুষদের সঙ্গে সম্পর্কের ফলে নারীরা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। সে সম্পর্ক প্রেমের হোক বা শরীরী। নিজের সঞ্চিত অভিজ্ঞতার দ্বারা আরেক জন মানুষকে সমৃদ্ধ করতে পেরে পরিতৃপ্তি লাভ করেন নারীরা।

 


আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩