
এএফসি কাপে মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টস অ্যান্ড
রিক্রিয়েশনের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় তুলেছে বসুন্ধরা কিংস। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে
উদ্বোধনি দিনের দ্বিতীয় ম্যাচে গ্রুপ ‘ডি’র
ম্যাচে বসুন্ধরা কিংস মুখোমুখি হয় মালদ্বীপের ক্লাবটির।
এই ম্যাচে দাপট দেখিয়ে ম্যাচটি জিতে নেয় বাংলাদেশ
প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়নরা। যুব ভারতী ক্রীড়াঙ্গনে নুহা মারংয়ের গোলে ৩৩ মিনিটে এগিয়ে
যায় বসুন্ধরা। মাঝ মাঠ থেকে সোহেলে রানার লম্বা পাসে হেডের মাধ্যমে গোল আদায় করেন গাম্বিয়ান
এই ফরোয়ার্ড।
প্রথমার্ধের গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে কিংস। বিরতির
পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে মাজিয়া। যদিও শেষ পর্যন্ত মালদ্বীপের চ্যাম্পিয়নদের
পাত্তা না দিয়েই জয় তুলে নেয় অস্কার ব্রুজনের শিষ্যরা।
ম্যাচে মাজিয়া স্পোর্টসসের নেয়া ১৬ শটের বিপরিতে কিংস নেয় ১২টি শট। টার্গেট শট দু’দলের ছিল সমান ৫টি। আগামী ২১ মে একই ভেন্যুতে গ্রুপের বাকি ম্যাচে ২১ মে মোহন বাগান ও ২৪ মে গোকুলম কেরালার বিপক্ষে লড়বে বসুন্ধরা কিংস।

