Logo
শিরোনাম

কলকাতাকে মাত্র ১৩২ রানের লক্ষ্য দিল চেন্নাই

প্রকাশিত:রবিবার ২৭ মার্চ ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৫৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আইপিএলের উদ্বোধনী ম্যাচটা হচ্ছে লো স্কোরিং। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত যে শ্রেয়াস আয়ারের সঠিকই ছিল, সেটা প্রমাণ করলেন তার বোলাররা। চেন্নাই সুপার কিংসকে তারা বেধে ফেলেছে মাত্র ১৩১ রানে। ধোনি ৩৮ বলে ৫০ রান করার পরও স্কোর বড় হয়নি। ৫টি উইকেট হাতে ধরে রেখেও মেরে খেলতে পারেনি নতুন অধিনায়ক রবিন্দ্র জাদেজার দল।

মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই রিতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ের উইকেট হারিয়ে বিপদে পড়ে। গায়কোয়াড় শূন্য রানে আউট হয়ে যান। কনওয়ে করেন ৩ রান।

এরপর রবিন উথাপ্পা ২৮, আম্বাতি রাইডু ১৫ রান করে আউট হয়ে যান। ইনিংসকে বড় করতে পারেনি তারা। শিবাম দুবে আউট হন ৩ রানে। রবিন্দ্র জাদেজা ২৮ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। মহেন্দ্র সিং ধোনি ৩৮ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। ১টি ছক্কা এবং ৭টি বাউন্ডারির মার মারেন।

কলকাতার হয়ে উমেষ যাদব ২টি, বরুন চক্রবর্তি এবং আন্দ্রে রাসেল নেন ১টি করে উইকেট। তবে সুনিল নারিন উইকেট না পেলেও ৪ ওভারে দেন মাত্র ১৫ রান। উমেষ যাদব ২ উইকেট নিলেও ৪ ওভারে মাত্র ২০ রান দেন।


আরও খবর