Logo
শিরোনাম

কক্সবাজারে সাড়ে ১২ কোটি টাকার আইস উদ্ধার

প্রকাশিত:শুক্রবার ১৪ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৩৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কক্সবাজারের টেকনাফে আড়াই কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে কোস্টগার্ড; যার বাজার মূল্য ১২ কোটি ৫০ লাখ টাকা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি তারা।

আজ শুক্রবার (১৪ জানুয়ারি) ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের দরগাহছড়া মেরিনড্রাইভ এলাকা থেকে এসব মাদক আইস উদ্ধার করা হয়। বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

আবদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে টেকনাফ স্টেশন কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাগরপাড় থেকে এক ব্যক্তিকে ব্যাগ হাতে ঝাউবনের দিকে আসতে দেখেন অভিযানকারী দল। লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাকে থামার সংকেত দেন। এ সময় লোকটি হাতে থাকা ব্যাগটি ফেলে দৌড়ে লোকালয়ে পালিয়ে যায়। এরপর উদ্ধার করা ব্যাগটি তল্লাশি করে অভিযানকারী দল দুই কেজি ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করে।

আবদুর রহমান আরও বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 


আরও খবর