Logo
শিরোনাম

কক্সবাজারে অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক

প্রকাশিত:শনিবার ১৯ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৫৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কক্সবাজারের টেকনাফে একটি বিদেশি ও একটি দেশীয় অস্ত্রসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে ১৬ এপিবিএন পুলিশ। শুক্রবার বিকেলে টেকনাফের উনছিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, হাফেজ শফিক (২৬), আমান উল্ল্যাহ (২৬), জামাল আহাম্মদ (৫১)। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে  বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন এর  অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম।

পুলিশ সুপার তারিকুল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উনছিপ্রাং ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় আটকদের কাছে থাকা ১টি নাইন এমএম বিদেশি ও দেশীয় (এলজি) উদ্ধার করা হয়। এছাড়াও ওই রোহিঙ্গারা ক্যাম্প এলাকায় অপহরণ, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিল। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটক আসামিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 


আরও খবর