Logo
শিরোনাম

কখনও মুসলিম ছেলেকে বিয়ে করব না, ওরা স্ত্রীকে নিয়ন্ত্রণে রাখতে চায়: উর্ফি জাভেদ

প্রকাশিত:শুক্রবার ২৪ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ১৯৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ফের বিতর্কিত মন্তব্য করলেন বিগ বস ওটিটি প্রতিযোগী উর্ফি জাভেদ। অভিনেত্রী বলেন, তিনি মুসলিম সম্প্রদায়ের কাউকে বিয়ে করবেন না। উর্ফি বলেন, আমি একজন মুসলিম। আমি যে ঘৃণামূলক মন্তব্য পেয়েছি তার বেশিরভাগই মুসলিমদের কাছ থেকে। তারা বলে আমি নাকি ইসলামের ভাবমূর্তি ক্ষুন্ন করছি। তারা আমাকে ঘৃণা করে কারণ মুসলিম পুরুষরা মহিলাদের নিয়ন্ত্রণ করে। তারা সমাজের সব নারীকে নিয়ন্ত্রণ করতে চায়। এই কারণে আমি ইসলামে বিশ্বাস করি না। তারা আমাকে ট্রোল করার কারণ হল যে আমি তাদের ধর্ম অনুসারে আমার কাছে যেভাবে আশা করে সেরকম আচরণ করি না।

উর্ফি জাভেদ বলেন, আমি কখনওই কোনও মুসলিম ছেলেকে বিয়ে করব না। আমি ইসলামে বিশ্বাস করি না এবং আমি কোন ধর্ম অনুসরণ করি না, তাই আমি কার প্রেমে পড়ি তাতে আমার কিছু আসে যায় না। আমরা যাকে চাই তাকে বিয়ে করা উচিত।

শুধু তাই নয়, উর্ফি আরও বলেন, তিনি তার পরিবার ছেড়েছেন ১৭ বছর বয়েসে। অভিনেত্রী বলেন, আমার বাবা খুব রক্ষণশীল মানুষ ছিলেন। তিনি আমাকে এবং আমার ভাই-বোনদের আমাদের মায়ের কাছে রেখে যান যখন আমি ১৭ বছর বয়সী। আমার মা খুব ধার্মিক মহিলা, কিন্তু তিনি কখনই আমাদের উপর তার ধর্ম জোর করেনি। আমার ভাই-বোনরা ইসলাম অনুসরণ করে এবং আমি তা করি না, কিন্তু তারা কখনই আমার উপর জোর করে না। এমনটাই তো হওয়ার কথা। আপনি আপনার স্ত্রী এবং সন্তানদের উপর আপনার ধর্ম জোর করতে পারবেন না। এটি হৃদয় থেকে আসা উচিত, অন্যথায় আপনি বা আল্লাহ খুশি হবেন না।

উর্ফি পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন। তার পোশাক নিজেই ডিজাইন করেন। কখনও ক্যামেরার সামনে পোশাক পরিবর্তন। আবার কখনও অন্তর্বাস ছাড়াই পোশাকে হাজির হন ক্যামেরার সামনে। প্রতিনিয়ত ট্রোলড হন। যদিও সেসবে কান দিতে নারাজ উর্ফি।

নিউজ ট্যাগ: উর্ফি জাভেদ

আরও খবর