Logo
শিরোনাম

কিয়েভ পৌঁছেছেন ইউরোপের তিন প্রধানমন্ত্রী

প্রকাশিত:বুধবার ১৬ মার্চ ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৪৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইউক্রেনে রুশ হামলার মধ্যেই দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকের জন্য রাজধানী কিয়েভে পৌঁছেছেন ইউরোপীয় ইউনিয়নের পূর্ব ইউরোপের তিন দেশ পোল্যান্ড, চেক রিপাবলিক এবং স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীরা।

পোল্যান্ড থেকে ট্রেনে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা কিয়েভ পৌঁছান। বর্তমানে শহরটিতে ৩৫ ঘণ্টার কারফিউ চলছে। এর আগে চেক প্রধানমন্ত্রী পিটার ফিয়ালা এবং পোল্যান্ডের মাতিউস মোরাভিয়েস্কি এই সফরের ঘোষণা দিয়ে বলেন, স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী ইয়ানেস ইয়ানশা এবং তারা দুইজন কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করবেন। ইউক্রেনের প্রেসিডেন্টের অফিস থেকেও এই সফরের কথা নিশ্চিত করা হয়।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউজ মোরাউয়িকি বলেন, এই সফরের উদ্দেশ্য হলো ইউক্রেন এবং ইউক্রেনীয়দের প্রতি আমাদের সমর্থনকে বিস্তৃত ভাবে উপস্থাপন করা।


আরও খবর