Logo
শিরোনাম

কিয়ারা আদভানির মুকুটে নতুন পালক

প্রকাশিত:শুক্রবার ১৭ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ১৬৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বলিউডের আবেদনময় অভিনেত্রী কিয়ারা আদভানির মুকুটে নতুন পালক যুক্ত হলো। অর্জনে যুক্ত হলো সুখ্যাত পুরস্কার। হ্যাঁ, সেরা অভিনয়শিল্পীর স্বীকৃতিস্বরূপ স্মিতা পাতিল মেমোরিয়াল গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছেন এ লাস্যময়ী।

এ বছরের অন্যতম সফল শেরশাহ সিনেমায় অভিনয়ের জন্য এ সম্মানজনক পুরস্কার পেয়েছেন কিয়ারা আদভানি। এর আগে এ পুরস্কার পেয়েছিলেন বিদ্যা বালান, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও আনুশকা শর্মার মতো তারকারা।

কিছুদিন আগে বিশ্বের চাহিদাসম্পন্ন অভিনেতাদের তালিকায় নাম আসে কিয়ারা আদভানির। শাহরুখ খান, আল্লু অর্জুন, সালমান খান, টম হিডলস্টোন, সাং হু-দের পাশে যুক্ত হয় কিয়ারার নাম। বলা জরুরি, এ তালিকায় বিশ্বে নারী অভিনেতাদের মধ্যে শুধু কিয়ারা আদভানি ও প্রিয়াঙ্কা চোপড়ার নাম উঠে আসে।

 

নিউজ ট্যাগ: কিয়ারা আদভানি

আরও খবর