Logo
শিরোনাম

কিশোরগঞ্জে এক যুবক আত্মহত্যা

প্রকাশিত:বৃহস্পতিবার ২৭ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৮১৫জন দেখেছেন
News desk

Image

কিশোরগঞ্জের ভৈরবে বিয়ে দিতে দেরি হওয়ায় গাছে ঝুলে মাহফুজ মিয়া (২০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

মাহফুজ মিয়া উপজেলার মধ্যরচর গ্রামের ইকবাল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার শম্ভুপুর এলাকার একটি গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের বাবা ইকবাল মিয়া জানান, সকালে বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পর খবর পাই মাহফুজ গাছে ঝুলে আত্মহত্যা করেছে। বিয়ে দিতে দেরি হওয়ার কারণে অভিমান করে সে আত্মহত্যা করে।

ভৈরব থানার উপ-পরিদর্শক মো. বাপ্পি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ ট্যাগ: আত্মহত্যা

আরও খবর