Logo
শিরোনাম

কিসের অবাঞ্চিত, আমি মাত্র শুটিং করে এলাম : পীরজাদা

প্রকাশিত:শনিবার ১২ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৮০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের প্রধান কমিশনার অভিনেতা পীরজাদা শহীদুল হারুনকে গত ৩০ জানুয়ারি আজীবনের জন্য অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সিনেমা সংশ্লিষ্ট ১৭টি সংগঠনকে এফডিসিতে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ কারণে সেই সংগঠনগুলোর সম্মিলিত সিদ্ধান্তে হারুনকে অবাঞ্চিত ঘোষণা করা হয়। কিন্তু এসব থোড়াই কেয়ার করছেন পীরজাদা হারুন।

আজ শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে অভিনয় শিল্পী সংঘের শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে গণমাধ্যমকে জানিয়েছেন, কিসের অবাঞ্চিত, আমি মাত্র শুটিং করে এলাম। আমার মুখে মেকাপ দেয়া আছে। অরুণা বিশ্বাসের পরিচালনায় অসম্ভব ছবির শুটিং করেছি। আমি অবাঞ্চিত হলে শুটিং করতাম কীভাবে?

তিনি বলেন, কোনো গঠনতন্ত্রে নেই অবাঞ্চিত করা যাবে। সুতরাং অবাঞ্চিত করা নিয়ে কোনো চিন্তা করছি না। যদি করতাম তাহলে শুটিং করতে পারতাম না। আমাদের ইন্ডাস্ট্রিতে এর আগে একাধিকবার একাধিক শিল্পীদের অবাঞ্চিত করা হয়েছিল। কিন্তু কিছুদিন পর আবার ঠিক হয়ে যায়। তাই অবাঞ্চিত করা হয়েছে শুনে আমার মোটেও খারাপ লাগছে না।


আরও খবর