Logo
শিরোনাম

খুলনায় সড়ক দুর্ঘটনায় ৮ মাসের শিশুসহ নিহত ২

প্রকাশিত:শুক্রবার ০৬ মে ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১৯৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

খুলনার ডুমুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ মাসের শিশুসহ দু’জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে চুকনগর খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ডুমুরিয়ার খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে চুকনগর খুলনা মহাসড়কের ডুমুরিয়া বাজারের মহিলা কলেজের সামনে পিকআপ ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে ভ্যানের যাত্রী ৮ মাসের শিশু মোঃ ইব্রাহিম হোসেন নিহত হয়। শিশুটির মাতা রাবেয়া বেগম (৩৫) ও পিতা শরিফুল ইসলাম (৪৮) আহত হয়। গুরুতর আহত অবস্থায় রাবেয়া বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশংঙ্কাজনক। শরিফুল ইসলামকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এর কিছুক্ষণ পরেই চুকনগর খুলনা মহাসড়কের বরাতিয়া মোবাইল টাওয়ারের সন্নিকটে চুকনগর থেকে ছেড়ে যাওয়া বাসের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হন। তিনি নড়াইল উপজেলার আতশপাড়া গ্রামের নিমাই বিশ্বাসের পুত্র রনি বিশ্বাস (৩০)। বাসটি পালিয়ে যায়। পিকআপটি পুলিশ হেফাজতে রয়েছে।

নিউজ ট্যাগ: সড়ক দুর্ঘটনা

আরও খবর