Logo
শিরোনাম

খুলনায় বাসচাপায় স্কুলছাত্র নিহত

প্রকাশিত:বুধবার ১৫ জুন ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৩৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

খুলনার কয়রায় বাস চাপায় রমজান আলী নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ৩ টার দিকে উপজেলার বমিয়া সরদারবাড়ী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রমজান বামিয়া গ্রামের কিনু সরদারের ছেলে। সে উপজেলার বামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত হওয়ার পর বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটিকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে কয়রা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রমজান আলী সাইকেলে করে বিদ্যালয় থেকে বাড়ি যাচ্ছিল। সে বামিয়া সরদারবাড়ী মোড় এলাকায় পৌঁছালে  বিপরীত দিক থেকে আসা পাইকগাছাগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সে সাইকেল থেকে সড়কে ছিঁটকে পড়ে বাসের সামনের চাকা তার মাথার ওপরে উঠে যায়। ঘটনাস্থলে সে মারা যায়।

কয়রা থানার এসআই বাবন দাশ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষিণকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে রাখে।


আরও খবর