Logo
শিরোনাম

খুলনা বিভাগে একদিনে আরও ৩৯ মৃত্যু

প্রকাশিত:শনিবার ০৭ আগস্ট ২০২১ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ১৮৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েছে। তবে কমেছে শনাক্ত। বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৪২৮ জন।

শনিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গতকাল শুক্রবার খুলনা বিভাগে ৩৬ জনের মৃত্যু ও ৭৬১ জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, শুক্রবার বেলা ১২টা থেকে শনিবার বেলা ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে যথাক্রমে কুষ্টিয়া ও যশোরে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে । এছাড়া খুলনায় নয়জন, মেহেরপুরে চারজন, চুয়াডাঙ্গায় তিনজন, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহে একজন করে মারা গেছে।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার বেলা ১২টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৯৮ হাজার ৮৮২ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ৬২৯ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭৭ হাজার ৪২৭ জন।


আরও খবর