Logo
শিরোনাম

খিলগাঁওয়ে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত:রবিবার ১৩ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ৮৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর খিলগাঁও মেরাদিয়া নয়াপাড়া এলাকার একটি বাসা থেকে কবিতা আক্তার (১৫) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেল ৪টার দিকে খিলগাঁও মেরাদিয়া নয়াপাড়া এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে খিলগাঁও থানা-পুলিশ।

কবিতা কুমিল্লা জেলার হোমনা উপজেলার মণিপুর গ্রামের আব্দুল মালেকের মেয়ে। খিলগাঁও মেরাদিয়া নয়াপাড়া এলাকার ওই বাসায় ভাড়া থাকত। তার বাবা দিনমজুর ও মা বিভিন্ন বাড়িতে কাজ করত।

খিলগাঁও থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন জানান, খবর পেয়ে বেলা ৩টার দিকে খিলগাঁও মেরাদিয়া নয়াপাড়া এলাকার মসজিদ গলির একটি বাসা থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ওই কিশোরী ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল।

কিশোরীর আত্মীয়স্বজনের বরাত দিয়ে এসআই আরও জানান, কবিতা আক্তার কিছুই করত না, বাসাতেই থাকত। দুপুরে কবিতার মা তাকে রান্না করতে বলে। কিন্তু সে রান্না করতে রাজি হয় না। এ বিষয় নিয়ে মায়ের সঙ্গে কথা-কাটাকাটি হয়। ধারণা করা হচ্ছে, মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে কবিতা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


আরও খবর