Logo
শিরোনাম

খোঁচা খোঁচা দাড়ি নিয়ে লন্ডনের রাস্তায় শাহরুখ!

প্রকাশিত:বুধবার ২০ জুলাই ২০২২ | হালনাগাদ:সোমবার ০২ অক্টোবর ২০২৩ | ১৩০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কখনো কাঁধ পর্যন্ত লম্বা চুল, আবার কখনো মুখভর্তি খোঁচা খোঁচা দাড়ি। আগামী দুটি ছবি পাঠানজওয়ান তে এমন লুক নিয়ে চমক দিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তবে এতদিন রাজ কুমার হিরানি পরিচালিত ডানকি ছবি নিয়ে নানা খবর সামনে এলেও, কোন লুকে শাহরুখকে দেখা যাবে তা চিন্তা করতে পারছিলেন না তার ভক্তরা। এবার প্রকাশ্যে এলো শাহরুখের সেই ছবির লুক। এলোমেলো চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি নিয়ে লন্ডনের রাস্তায় ছবির শুটিং সেরে ফেললেন শাহরুখ। সেই শুটিংয়ের ছবিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

গত এপ্রিলে পরিচালকের সঙ্গে তৈরি এক ভিডিওর মাধ্যমে ছবির ঘোষণা দেন শাহরুখ। তারপর শুরু হয় শুটিং। তবে শুটিং শুরুতেই বাঁধে গণ্ডগোল। ছবি থেকে সরে যান চিত্রগ্রাহক অমিত রায়। শোনা যায়, শাহরুখ ও রাজকুমারের সঙ্গে ক্রিয়েটিভ মতপার্থক্য থাকার কারণেই ছবি থেকে সরেছেন অমিত।

এর আগে, রাজকুমার হিরানির সঙ্গে সঞ্জু সিনেমার একটি গানের শুটিং করেন অমিত। তার সঙ্গে একাধিক বিজ্ঞাপনেও কাজ করেছেন। সেই সূত্রেই একসঙ্গে কাজ করা। কিন্তু অমিতের মতে, বিজ্ঞাপনে কাজ করা এবং সিনেমায় কাজ করা এক বিষয় নয়। চিত্রগ্রাহকের দাবি, কোনো ঝামেলা করে তিনি ডানকি সিনেমা ছাড়েননি। মতপার্থক্য হওয়ার পর এক জায়গায় বসে ঠান্ডা মাথায় আলোচনা করেই ছবি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। কোনো রকম সংঘাতে তিনি ও হিরানি যেতে চাননি।

শাহরুখের রেড চিলির ব্যানারে নির্মিতব্য ডানকি মুক্তি পাওয়ার কথা ২০২৩ সালের ২২ ডিসেম্বর। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তাপসী পান্নু এবং বোমন ইরানি।


আরও খবর