Logo
শিরোনাম

খালি পেটে ঘি খাওয়ার উপকারিতা

প্রকাশিত:মঙ্গলবার ০৮ মার্চ ২০২২ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১২২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঘি এর উপকারের কথা জানেনা এমন মানুষ পাওয়া দুষ্কর। খাবারের স্বাদ বাড়াতে ঘি এর জুড়ি নেই। কিন্তু অনেকেই জানেনা ঘি একটি স্বাস্থ্যকর ফ্যাট। ঘি-এর মাঝে অনেক স্বাস্থ্যকর উপাদান খুঁজে পাওয়া যাবে। বিশেষত আয়ুর্বেদ শাস্ত্রে এর ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যাবে। ঘি মাখনেরই পরিশুদ্ধ রূপ এবং প্রতিদিন খালি পেটে খাওয়া সম্ভব। প্রতিদিন সকালে খালি এক চা চামচ ঘি খাওয়া স্বাস্থ্যের জন্যে উপকারী। আসুন জেনে নেই প্রতিদিন এক চামচ গাওয়া ঘি খেলে কেমন সুফল পাওয়া সম্ভব:

পরিপাকতন্ত্র পরিষ্কার করে

ঘি আমাদের দেহের পরিপাকতন্ত্রের ভেতরে থাকা দূষিত পদার্থ এবং রাসায়নিক বর্জ্য দূর করতে সাহায্য করে। এছাড়া ঘি তে কিছু স্বাস্থ্যকরী প্রোবায়োটিকস পাওয়া যায়। যা আমাদের পরিপাকতন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে।

ত্বকের জেল্লা বাড়াতে

ঘি'তে প্রচুর ওমেগা ফ্যাটি এসিড এবং এন্টি-অক্সিডেন্ট পাওয়া সম্ভব। এছাড়া ত্বকের ফ্রি র‍্যাডিকেল স্বাভাবিক করার মাধ্যমে ত্বকের জেল্লা বাড়াতেও ঘি এর জুড়ি নেই। এছাড়া ঘি এর উপাদান ত্বকের ময়েশ্চারাইজেশনে সাহায্য করে। এতে আপনার ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে সাহায্য করে।

বারবার ক্ষুধা লাগা কমায়

বারবার ক্ষুধা লাগা মোটেও ভালো লক্ষণ না। বিশেষত সকালে প্রচণ্ড ক্ষুধা সারাদিনের কর্মব্যস্ততা ব্যহত করে। কিন্তু সকালে এক চা চামচ গাওয়া ঘি সারাদিন আপনার দেহে শক্তি জোগানোর পাশাপাশি অতিরিক্ত ক্ষুধার প্রকোপ থেকেও রক্ষা করবে।

হাড় মজবুত করে

প্রথমেই বলেছি, ঘি একটি স্বাস্থ্যকরী ফ্যাট। এর মধ্যে থাকা এন্টি-অক্সিডেন্ট হাড় মজবুত করে এবং স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে। মূলত ঘি অনেকটা প্রোটিন বারের মতোই কাজ করে। কিন্তু তা আরো স্বাস্থ্যকর।

 

 

 


আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩